রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয় বার্সেলোনার
- আপডেট সময় ১১:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 32
এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের ধাক্কা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। লা লিগায় দেপোর্তিভো লা করুনিয়াকে তাদের মাঠে ৫-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।
রোববার (২৯ নভেম্বর) লা লিগার ১৪তম রাউন্ডের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় দলটি। তবে নবম মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে সমতায় ফেরে দেপোর্তিভো।
এরপর ২০তম মিনিটে দানি ওলমোর গোলে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে ৫০ ও ৮৩ মিনিটে গোল করেন রাফিনিয়া। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এ জয়ে নভেম্বর মাসে খেলা ছয়টি ম্যাচেই জয় পেল বার্সেলোনা। লা লিগার পয়েন্ট তালিকায় ১৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ এবং ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা।
আগামী ২ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।

























