মানবতাবিরোধী অপরাধের তদন্ত এ সপ্তাহেই শুরু, সব রাজনৈতিক দলকে চিঠি: চিফ প্রসিকিউটর
- আপডেট সময় ১২:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 21
সারা দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলতি সপ্তাহেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তদন্তের স্বার্থে ইতিমধ্যে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বুধবার (২৫ নভেম্বর) সকালে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, সরকারের সিদ্ধান্তে সারা দেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন। এ ক্ষেত্রে জুলাইয়ে আহত ও নিহতদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আমিনুল ইসলাম আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার দেশ থেকে চলে যাওয়া অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ৫ আগস্টের পর যাঁরা বিভিন্ন জায়গায় কারও আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন, কিংবা তাঁদের পালাতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ আছে বলে জানান তিনি।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ইলিয়াস আলী ও সুমনের গুমের তদন্ত দ্রুত শেষ হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।

























