ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক আ.লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্পের ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরাইলকে রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ন্ত্রণের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের মন্ত্রীর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মানবতাবিরোধী অপরাধের তদন্ত এ সপ্তাহেই শুরু, সব রাজনৈতিক দলকে চিঠি: চিফ প্রসিকিউটর

৭২ ঘণ্টার মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিন”: প্রধানমন্ত্রীকে তরিকুল

শেখ আব্দুস সাকুর (উল্লাস)
  • আপডেট সময় ০৬:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 36

ছবি: খবরের কথা

পলাতক ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জনতার অধিকার পার্টি (পিআরপি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ সমাবেশে দলটির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ‘বীরের বেশে’ আসতে হবে, ‘চোরের মতো সীমান্ত দিয়ে’ নয়। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আগামী ৭২ ঘণ্টার মধ্যে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার অনুরোধ জানান।

তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাইলে ফুলের মালা নিয়ে অপেক্ষা করা হবে। তবে তাঁকে গ্রহণ করা না-করা নির্ভর করবে সাধারণ মানুষের ওপর। তাঁর বক্তব্য, ছাত্র-জনতা যাঁকে তাড়িয়ে দিয়েছে, তিনি আবার জোর করে ফিরতে চাইলে সেটি নির্লজ্জতা। বাংলাদেশের মানুষ প্রয়োজন মনে করলে তবেই তাঁকে ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেন তিনি।

শেখ পরিবারের প্রসঙ্গ টেনে এই নেতা বলেন, একবার পালিয়ে গেলে তাঁরা আর ফেরার স্বপ্ন দেখেন না। তবে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে মানুষ হত্যা করে ক্ষমতায় ফিরতে চাইলে এ দেশের মেহনতি মানুষ তার জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন  জাতীয় সনদ নাগরিক অধিকার নিশ্চিত করবে: অধ্যাপক আলী রীয়াজ

২০২৪ সালের ৫ আগস্টের আগের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, তখন বিপুল প্রশাসন ও বাহিনী থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে রক্ষা করা যায়নি এবং তিনি গণভবনের পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। তাঁর প্রশ্ন, সেই নেতার লোকজন কীভাবে ভাবেন যে তিনি দেশে ফিরবেন।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, বুকের পাটা থাকলে তারা যেন পল্টন ময়দানে বা শাহবাগে আসে। আইনশৃঙ্খলা বাহিনীকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, গত ১৫ থেকে ১৭ বছর ধরে বিরোধী দল ও বর্তমান সরকারি দলের নেতারা কখনো পালিয়ে যাননি।

বক্তব্যের শেষ দিকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি মাজা সোজা করে দাঁড়ান, আপনার সঙ্গে এ দেশের মানুষ আছে।’ তিনি স্মরণ করিয়ে দেন, দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য গড়ার কথা দিয়েছিলেন। সেই ঐক্যের ডাক আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেওয়ার অনুরোধ জানান তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন পিআরপির মহাসচিব রাজা রহমান, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ও প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন। অতিথি হিসেবে ছিলেন আম জনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

৭২ ঘণ্টার মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিন”: প্রধানমন্ত্রীকে তরিকুল

আপডেট সময় ০৬:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পলাতক ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জনতার অধিকার পার্টি (পিআরপি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ সমাবেশে দলটির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ‘বীরের বেশে’ আসতে হবে, ‘চোরের মতো সীমান্ত দিয়ে’ নয়। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আগামী ৭২ ঘণ্টার মধ্যে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার অনুরোধ জানান।

তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাইলে ফুলের মালা নিয়ে অপেক্ষা করা হবে। তবে তাঁকে গ্রহণ করা না-করা নির্ভর করবে সাধারণ মানুষের ওপর। তাঁর বক্তব্য, ছাত্র-জনতা যাঁকে তাড়িয়ে দিয়েছে, তিনি আবার জোর করে ফিরতে চাইলে সেটি নির্লজ্জতা। বাংলাদেশের মানুষ প্রয়োজন মনে করলে তবেই তাঁকে ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেন তিনি।

শেখ পরিবারের প্রসঙ্গ টেনে এই নেতা বলেন, একবার পালিয়ে গেলে তাঁরা আর ফেরার স্বপ্ন দেখেন না। তবে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে মানুষ হত্যা করে ক্ষমতায় ফিরতে চাইলে এ দেশের মেহনতি মানুষ তার জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন  মণিপুরে ৩১ অক্টোবর মহাসমাবেশের ডাক