ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

জাতীয় সনদ নাগরিক অধিকার নিশ্চিত করবে: অধ্যাপক আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 219

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ দেশের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত করতে সক্ষম এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। শনিবার (১০ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আরও পড়ুন  গ্রহণযোগ্য সনদ তৈরি করে গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : আলী রীয়াজ

অধ্যাপক রীয়াজ বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রই পারে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে। এই মুহূর্তে প্রথমবারের মতো সকলের অংশগ্রহণে রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, সংস্কার কমিশন থেকে রাজনৈতিক দলসমূহের কাছে যে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে এবং জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, তার মূল উদ্দেশ্য একটি সুস্পষ্ট রাষ্ট্রীয় রূপরেখা তৈরি করা। “এই মুহূর্ত এসেছে বহু ত্যাগ, সংগ্রাম এবং রক্তের বিনিময়ে। তাই এই সুযোগকে সফল করতে হলে সকল রাজনৈতিক দল এবং নাগরিক সমাজকে আন্তরিকভাবে অংশ নিতে হবে,” বলেন তিনি।

ইউপিডিএফ-এর পক্ষে আলোচনায় অংশ নেয় একটি চার সদস্যের প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন দলটির ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমা। প্রতিনিধি দলে আরও ছিলেন ইউপিডিএফ সদস্য সুনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা।

আলোচনার বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, ইউপিডিএফসহ এ পর্যন্ত মোট ২৮টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে আলোচনা করেছে।

কমিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, দেশের সকল রাজনৈতিক শক্তি এই জাতীয় ঐকমত্যের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রেখে দেশ ও জনগণের কল্যাণে একত্রিত হবে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় সনদ নাগরিক অধিকার নিশ্চিত করবে: অধ্যাপক আলী রীয়াজ

আপডেট সময় ০১:১৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ দেশের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত করতে সক্ষম এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। শনিবার (১০ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আরও পড়ুন  ১৬১ সদস্যের শ্রমিক উইং আনুষ্ঠানিকভাবে গঠন করল জাতীয় নাগরিক পার্টি