ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
বাজারে মুখোশধারীদের গুলিবর্ষণ, পথচারী ও ব্যবসায়ীসহ আহত ৬ যৌথ মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন রাখা নিয়ে সাইবার সতর্কতা পিরোজপুরে বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ বিএনপিতে ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা লালবাগে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক ও হেলপার পুলিশ হেফাজতে সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর জন্য ১ হাজার ৪১০ কোটি টাকা চায় বিএমইউ খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু

বাজারে মুখোশধারীদের গুলিবর্ষণ, পথচারী ও ব্যবসায়ীসহ আহত ৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে অটোরিকশায় বসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছেন মুখোশধারী দুর্বৃত্তরা। এতে পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন অটোরিকশাচালককে আটক করলেও বাকি পাঁচজন পালিয়ে গেছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে নাজিরহাট পৌরসভার চুঁরখারহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন ব্যক্তি সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চুঁরখারহাট বাজারে আসেন। তাঁদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় মাংকি টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছে অটোরিকশায় বসেই তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। পরে অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। সেখানেও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান তাঁরা।

আরও পড়ুন  মেক্সিকোর ধর্মীয় উৎসবে গুলিবর্ষণ: কিশোরসহ নিহত ১১, আহত বহু

গুলিবর্ষণে আহত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে (৩৭) আটক করেন। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।

চালক জাবেদ হোসেন জানান, নাজিরহাটের ঝংকার মোড় থেকে শোভনছড়ি যাওয়ার কথা বলে দুই ব্যক্তি তাঁর অটোরিকশাটি ভাড়া করেন। পরে শোভনছড়ি থেকে আরও তিনজন তাঁদের সঙ্গে যোগ দেন। পাঁচজনকে নিয়ে চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর অটোরিকশায় বসেই তাঁরা গুলি ছুড়তে শুরু করেন। পরে তাঁরা অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। ওই পাঁচজনের সবার কাছে অস্ত্র ছিল বলেও দাবি করেন চালক।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ হাসান বলেন, অটোরিকশায় করে পাঁচজন ব্যক্তি এসে বাজারের মোড়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে অটোরিকশাচালককে আটক করেন। অন্যরা পালিয়ে গেছেন।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, আটক ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ির কাঞ্চননগরের তেমুহনী বাজারের পূর্ব পাশে দিঘিরপাড় এলাকায় নিজ দোকানে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মো. আবছার উদ্দিন চৌধুরী। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাজারে মুখোশধারীদের গুলিবর্ষণ, পথচারী ও ব্যবসায়ীসহ আহত ৬

আপডেট সময় ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে অটোরিকশায় বসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছেন মুখোশধারী দুর্বৃত্তরা। এতে পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন অটোরিকশাচালককে আটক করলেও বাকি পাঁচজন পালিয়ে গেছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে নাজিরহাট পৌরসভার চুঁরখারহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন ব্যক্তি সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চুঁরখারহাট বাজারে আসেন। তাঁদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় মাংকি টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছে অটোরিকশায় বসেই তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। পরে অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। সেখানেও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান তাঁরা।

আরও পড়ুন  পাকিস্তানেরসেন্ট্রাল জেলে বন্দিদের ওপর গুলিবর্ষণের ঘটনায় সুপারসহ ১৫ কর্মকর্তা বরখাস্ত