শিরোনাম :
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১০:১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 5
বিদেশে যাওয়ার প্রস্তুতির সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম গণমাধ্যেমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে পুলিশ তাঁকে আটক করে।
সূত্র আরও জানায়, তাঁর পাসপোর্ট নম্বর গণমাধ্যমকে জানানো হয়েছে। সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।






















