ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

হারের শঙ্কা কাটিয়ে পয়েন্ট পেল আর্সেনাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হারের শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। শনিবার রাতে সেন্ট জেমস পার্কে দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ৭৮ মিনিটে ননী মাদুয়েকের গোলে সমতায় ফেরে আর্সেনাল।

ম্যাচের প্রথমার্ধে ৩৩ মিনিটে এবেরেচি এজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। চলতি প্রিমিয়ার লিগে এটি তাঁর প্রথম গোল। বিরতির আগে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে মিকেল আরতেতার দল।

৪৯ মিনিটে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের ভুলে বল পেয়ে যান নিউক্যাসলের হার্ভি বার্নস। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান তিনি। এরপর ৬২ মিনিটে বক্সের ভেতর জটলার মধ্যে থেকে গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন মালিক থাইয়ু। ফলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়ে আর্সেনাল।

আরও পড়ুন  ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় দাপুটে জয় পেল আর্সেনাল

শেষ পর্যন্ত ৭৮ মিনিটে মাদুয়েকের নিচু শট জালে জড়ালে সমতায় ফেরে সফরকারীরা। এর মাধ্যমে নিউক্যাসলের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফেরে আর্সেনাল।

ম্যাচের ৭০ মিনিটে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। তাঁর পরিবর্তে গোলপোস্টের দায়িত্ব নেন কেপা আরিজাবালাগা।

প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জয়ের পর এবার পয়েন্ট ভাগ করতে হলো আর্সেনালকে। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দলটি। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওন।

এদিকে ঘরের মাঠে লিডস ইউনাইটেডের কাছে ৪-১ গোলে হেরেছে চেলসি। ১৯৯৯ সালের পর স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে এটিই লিডসের প্রথম জয়। ম্যাচে জোড়া গোল করেন নোয়া ওকাফোর। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার আটে নেমে গেছে চেলসি। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ছয়ে লিডস।

অন্যদিকে ইতিহাদ স্টেডিয়ামে ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ১৬ মিনিটে রদ্রিগো মুনিজের গোলে এগিয়ে যায় ফুলহাম। ৫৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর এলিয়ট অ্যান্ডারসনের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সিটি।

দিনের অন্য ম্যাচে ইপসউইচ টাউনকে ২-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। কভেন্ট্রি সিটির কাছে ৩-২ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেস। আর নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে বোর্নমাউথ।

নিউজটি শেয়ার করুন

হারের শঙ্কা কাটিয়ে পয়েন্ট পেল আর্সেনাল

আপডেট সময় ০৩:০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হারের শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। শনিবার রাতে সেন্ট জেমস পার্কে দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ৭৮ মিনিটে ননী মাদুয়েকের গোলে সমতায় ফেরে আর্সেনাল।

ম্যাচের প্রথমার্ধে ৩৩ মিনিটে এবেরেচি এজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। চলতি প্রিমিয়ার লিগে এটি তাঁর প্রথম গোল। বিরতির আগে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে মিকেল আরতেতার দল।

৪৯ মিনিটে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের ভুলে বল পেয়ে যান নিউক্যাসলের হার্ভি বার্নস। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান তিনি। এরপর ৬২ মিনিটে বক্সের ভেতর জটলার মধ্যে থেকে গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন মালিক থাইয়ু। ফলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়ে আর্সেনাল।

আরও পড়ুন  রূপকথার রাতে রিয়ালকে উড়িয়ে সেমিতে এক পা আর্সেনালের