শিরোনাম :
পুলিশের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৬:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 65
পুলিশের শীর্ষ পর্যায়ে একযোগে ১৭ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন উপমহাপরিদর্শক (ডিআইজি), দুজন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ১৪ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ১৭ কর্মকর্তার বদলির আদেশ দেওয়া হয়েছে।
তবে প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

























