ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আইসিসির শাস্তি পেলেন দুই আফগান ক্রিকেটার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 42

ছবি: সংগৃহীত

আম্পায়ারের আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার আব্দুল মালিক ও ইকরাম আলিখিল। দুজনকেই আনুষ্ঠানিকভাবে সতর্ক করার পাশাপাশি প্রত্যেকের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে অসদাচরণের কারণে এই শাস্তি দেওয়া হয়। আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ।

আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে পৃথক দুটি ঘটনায় এই ধারা লঙ্ঘন করেন মালিক ও ইকরাম। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হওয়ার পর ক্রিজ ছাড়তে দেরি করেন আব্দুল মালিক। এ সময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে অঙ্গভঙ্গির মাধ্যমেও প্রতিক্রিয়া জানান তিনি।

আরও পড়ুন  দুই মুঠো ভাতের জন্য সন্তান বিক্রি করছেন আফগান বাবার

অন্যদিকে, ইনিংসের ৫৪তম ওভারে ক্যাচ দিয়ে আউট হওয়ার পর দুই হাত ওপরে তুলে অসন্তোষ প্রকাশ করেন ইকরাম আলিখিল। আম্পায়ারের সিদ্ধান্তের পর মাঠ ছাড়তেও দেরি করেন তিনি। দুই ক্রিকেটারের এমন আচরণের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়।

তবে অভিযোগের পর নিজেদের ভুল স্বীকার করে নেন মালিক ও ইকরাম। ম্যাচ রেফারির দেওয়া শাস্তিও মেনে নেন তারা। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সতর্কবার্তার পাশাপাশি দুজনের প্রত্যেককে একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আইসিসির শাস্তি পেলেন দুই আফগান ক্রিকেটার

আপডেট সময় ০৫:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আম্পায়ারের আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার আব্দুল মালিক ও ইকরাম আলিখিল। দুজনকেই আনুষ্ঠানিকভাবে সতর্ক করার পাশাপাশি প্রত্যেকের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে অসদাচরণের কারণে এই শাস্তি দেওয়া হয়। আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ।

আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে পৃথক দুটি ঘটনায় এই ধারা লঙ্ঘন করেন মালিক ও ইকরাম। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হওয়ার পর ক্রিজ ছাড়তে দেরি করেন আব্দুল মালিক। এ সময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে অঙ্গভঙ্গির মাধ্যমেও প্রতিক্রিয়া জানান তিনি।

আরও পড়ুন  সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা