ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 42

অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এনাফ ইজ এনাফ’, যথেষ্ট হয়েছে। এসব কর্মকাণ্ডের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশকে জোর করে শাসন করেছে। ২০২৪ সালে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করেছিল, আবারও সেভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

আরও পড়ুন  টোকিওতে যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোটের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। গুম-খুনের রাজনীতি বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, একটি মহল তা আবারও কেড়ে নিতে চায়।

তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, তারা কি আবার গুম-খুনের রাজনীতি করার সুযোগ পাবে? ভোটের অধিকার এবং মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি কি আবারও করতে দেওয়া হবে?

তারেক রহমান বলেন, ২০২৪ সালের চেতনায় দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, বর্তমান পরিস্থিতিতেও সেভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

নিউজটি শেয়ার করুন

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এনাফ ইজ এনাফ’, যথেষ্ট হয়েছে। এসব কর্মকাণ্ডের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশকে জোর করে শাসন করেছে। ২০২৪ সালে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করেছিল, আবারও সেভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

আরও পড়ুন  বগুড়ায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী