ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

বগুড়ায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 109

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বগুড়া সফরের অংশ হিসেবে আজ সোমবার বিচার বিভাগকে আধুনিকায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ‘ই-বেইলবন্ড’ (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বেলা সোয়া ১১টার দিকে বগুড়া জেলা জজ আদালত চত্বরে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন তিনি।
এর পাশাপাশি তিনি নবনির্মিত বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি ভবনের ফলক উন্মোচন করে আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে জজ আদালতের দিকে যাত্রা করেন। দেশের শীর্ষ নেতাকে হাতের কাছে পেয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাঁকে স্বাগত জানান এবং স্লোগান ও ফুল ছিটিয়ে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন এবং অনেকের সঙ্গে করমর্দন করেন। প্রায় পাঁচ মিনিটের এই পদযাত্রা শেষে তিনি আদালত চত্বরে পৌঁছান।

আরও পড়ুন  মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী

বিচার বিভাগীয় কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী বগুড়া পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করেন। এরপর তিনি গাবতলীর বাগবাড়ীর উদ্দেশে রওনা হন এবং সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে দেশব্যাপী চলমান হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বগুড়ার প্রশাসনিক ও স্বাস্থ্যসেবা খাতে নতুন গতির সঞ্চার হবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

বিকেলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের ফলক উন্মোচনের মধ্য দিয়ে তাঁর কর্মব্যস্ত দিনটি শেষ করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো বগুড়া শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বগুড়া সফরের অংশ হিসেবে আজ সোমবার বিচার বিভাগকে আধুনিকায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ‘ই-বেইলবন্ড’ (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বেলা সোয়া ১১টার দিকে বগুড়া জেলা জজ আদালত চত্বরে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন তিনি।
এর পাশাপাশি তিনি নবনির্মিত বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি ভবনের ফলক উন্মোচন করে আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে জজ আদালতের দিকে যাত্রা করেন। দেশের শীর্ষ নেতাকে হাতের কাছে পেয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাঁকে স্বাগত জানান এবং স্লোগান ও ফুল ছিটিয়ে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন এবং অনেকের সঙ্গে করমর্দন করেন। প্রায় পাঁচ মিনিটের এই পদযাত্রা শেষে তিনি আদালত চত্বরে পৌঁছান।

আরও পড়ুন  শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক: স্বরাষ্ট্র উপদেষ্টা