ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম :
বেঁচে আছেন গার্মেন্টকর্মী নুপুর, চলছে চিকিৎসা উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নুপুরের মৃত্যুর খবরটি ভুয়া, গুজবে কান না দেওয়ার আহ্বান: ডিএমপি রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, ন্যায়বিচারের আশায় লাখো রোহিঙ্গা চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: ঐক্যর ডাক প্রধানমন্ত্রীর চীনে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও পুতিন নড়াইলের কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা, নিহত ২ শাহবাগ মেট্রো স্টেশন থেকে ছাত্রলীগ নেতা আটক কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আব্দুল্লাহ

বেঁচে আছেন গার্মেন্টকর্মী নুপুর, চলছে চিকিৎসা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 39

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামে এক নারী পোশাককর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে এক যুবক। এ ঘটনায় রায়হান নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়ি ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

আহত নুপুর ভোলা জেলার লালমোহন উপজেলার মোখলেছুর রহমানের মেয়ে। তিনি রূপনগর আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ‘ভীষণ গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কাজ করতেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে খাবার খেতে বাসায় ফিরছিলেন নুপুর। পথে এক যুবক তাঁকে প্রেমের প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপায় এবং পালিয়ে যায়।

আরও পড়ুন  বুড়িচংয়ে মাদক ব্যাবসায়ীদের হামলায় বিএনপি নেতার মৃত্যু

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নুপুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আগামী ১২ ডিসেম্বর তাঁর বিয়ের তারিখ নির্ধারিত ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এদিকে, হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, কয়েকজন নারী শ্রমিক একসঙ্গে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে এক যুবক এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে ওই নারী সড়কে লুটিয়ে পড়লেও হামলা চালিয়ে যান যুবকটি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে হামলা বলে ধারণা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

বেঁচে আছেন গার্মেন্টকর্মী নুপুর, চলছে চিকিৎসা

আপডেট সময় ০৩:১৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামে এক নারী পোশাককর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে এক যুবক। এ ঘটনায় রায়হান নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়ি ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

আহত নুপুর ভোলা জেলার লালমোহন উপজেলার মোখলেছুর রহমানের মেয়ে। তিনি রূপনগর আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ‘ভীষণ গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কাজ করতেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে খাবার খেতে বাসায় ফিরছিলেন নুপুর। পথে এক যুবক তাঁকে প্রেমের প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপায় এবং পালিয়ে যায়।

আরও পড়ুন  মগবাজার একটি বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার