ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 16

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত বাড়িটিতে এ হামলার ঘটনা ঘটে। পেট্রলবোমা নিক্ষেপের পর বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়।

একটি ভিডিও ফুটেজে বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে। রিকশায় যাওয়ার সময় এক পথচারী আগুনের দৃশ্যটি ভিডিও ধারণ করেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’

আরও পড়ুন  আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত হলে প্রতিটি যুদ্ধেই বিজয় অর্জন করা সম্ভব: প্রধান উপদেষ্টা

এদিকে, একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, নগরের আন্দরকিল্লায় অবস্থিত আ জ ম নাছিরের বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

আপডেট সময় ০২:০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত বাড়িটিতে এ হামলার ঘটনা ঘটে। পেট্রলবোমা নিক্ষেপের পর বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়।

একটি ভিডিও ফুটেজে বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে। রিকশায় যাওয়ার সময় এক পথচারী আগুনের দৃশ্যটি ভিডিও ধারণ করেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’

আরও পড়ুন  সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস