ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জন্মদিনে মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ লিটনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

মেয়ের তৃতীয় জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করে তা মেয়েকে উৎসর্গ করেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় মেয়ের পাশে থাকতে পারেননি তিনি। তবে মাঠেই দিনটি স্মরণীয় করে রাখলেন এই ব্যাটার।

সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এ মুহূর্তের জন্ম দেন লিটন। আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা এই ডানহাতি ব্যাটার দিনের চতুর্থ ওভারে তিন অঙ্কে পৌঁছান। মার্কো ইয়ানসেনের করা ইনিংসের ৮৮তম ওভারের পঞ্চম বলে চার মেরে শতক পূর্ণ করেন তিনি।

সেঞ্চুরি পূর্ণ করার পর ব্যাট তুলে দর্শকদের অভিবাদনের জবাব দেন লিটন। এরপর পকেট থেকে আগে থেকে লিখে রাখা একটি কাগজ বের করে ক্যামেরার সামনে তুলে ধরেন। সেখানে লেখা ছিল, ‘Happy Birthday to my Princess. This 100 is for you!’ অর্থাৎ ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।’

আরও পড়ুন  জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ড. মুহাম্মদ ইউনূস, তারেক রহমানের অভিনন্দন

২০২৩ সালের ১৬ নভেম্বর প্রথমবারের মতো বাবা হন লিটন। রাজধানী ঢাকার একটি হাসপাতালে তাঁর স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা কন্যাসন্তানের জন্ম দেন। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের জন্মের খবর জানিয়েছিলেন এই ক্রিকেটার। মা ও সন্তান সুস্থ আছেন জানিয়ে সবার কাছে দোয়াও চেয়েছিলেন তিনি।

লিটনের এই সেঞ্চুরির পথ অবশ্য সহজ ছিল না। আগের দিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ম্যাচের প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনকে ফিরিয়ে দেন কাগিসো রাবাদা। পরে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও সাজঘরে পাঠিয়ে মাত্র ২২ রানে বাংলাদেশের তিন উইকেট তুলে নেন এই পেসার।

সেখান থেকে তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের ৯৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে ৬৭ রান করা তামিমকে ফেরানোর পরের বলেই মুশফিকুর রহিমকে শূন্য রানে বিদায় করেন রাবাদা। ১২১ রানে পাঁচ উইকেট হারিয়ে আবারও বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা।

এমন পরিস্থিতিতে হৃদয়ের সঙ্গে জুটি বাঁধেন লিটন। রাবাদার গতির পাশাপাশি ইয়ানসেনের বাউন্সও সামলাতে হয় তাঁদের। শুরুতে সতর্ক থাকলেও সময়ের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন দুই ব্যাটার।

ষষ্ঠ উইকেটে তাঁরা যোগ করেন ২০৬ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ২২৭ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১৩৭ রান করেন হৃদয়। প্রথম দিনের শেষ বলে ইয়ানসেনের শিকার হয়ে ফেরেন তিনি।

অন্যদিকে ১৩৮ বলে ৯২ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেন লিটন। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ৩২৭ রান। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের আগের সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ড ছাড়িয়ে যায় বাংলাদেশ। ২০১৫ সালে চট্টগ্রামে করা ৩২৬ রান ছিল এর আগের সর্বোচ্চ।

সেঞ্চুরির ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ছয় উইকেটে ৩৪২ রান। তখন ১৫৫ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন লিটন।

নিউজটি শেয়ার করুন

জন্মদিনে মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ লিটনের

আপডেট সময় ০৪:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেয়ের তৃতীয় জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করে তা মেয়েকে উৎসর্গ করেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় মেয়ের পাশে থাকতে পারেননি তিনি। তবে মাঠেই দিনটি স্মরণীয় করে রাখলেন এই ব্যাটার।

সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এ মুহূর্তের জন্ম দেন লিটন। আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা এই ডানহাতি ব্যাটার দিনের চতুর্থ ওভারে তিন অঙ্কে পৌঁছান। মার্কো ইয়ানসেনের করা ইনিংসের ৮৮তম ওভারের পঞ্চম বলে চার মেরে শতক পূর্ণ করেন তিনি।

সেঞ্চুরি পূর্ণ করার পর ব্যাট তুলে দর্শকদের অভিবাদনের জবাব দেন লিটন। এরপর পকেট থেকে আগে থেকে লিখে রাখা একটি কাগজ বের করে ক্যামেরার সামনে তুলে ধরেন। সেখানে লেখা ছিল, ‘Happy Birthday to my Princess. This 100 is for you!’ অর্থাৎ ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।’

আরও পড়ুন  কোহলির সেঞ্চুরিরে ভারতের দুর্দান্ত জয়, নিশ্চিত সেমিফাইনাল