ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রামিসা হত্যা মামলায় হাইকোর্টে শুনানি চলছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আলোচিত এ মামলায় শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। এর আগে গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

আরও পড়ুন  ১০ ট্রাক অস্ত্র মামলাঃ বাবরসহ ৫ জন খালাস, পরেশ বড়ুয়ার শাস্তি কমলো

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না খাতুন এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার তদন্তকারীদের তথ্য অনুযায়ী, সোহেল রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে গলা কেটে হত্যা এবং অপরাধের আলামত গোপন করতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন বলে তদন্তে উঠে আসে।

গত ২৪ মে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে, তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়।

অভিযোগপত্র দাখিলের কয়েক ঘণ্টার মধ্যেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তী সময়ে মাত্র ১৯ দিনে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

রামিসা হত্যা মামলায় হাইকোর্টে শুনানি চলছে

আপডেট সময় ১২:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আলোচিত এ মামলায় শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। এর আগে গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

আরও পড়ুন  শহীদ আবু সাঈদ হত্যা মামলা: সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন