ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শুক্রবারের মধ্যে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 31

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় শুক্রবারের (১৩ নভেম্বর) মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সৃষ্টি হওয়ার পর লঘুচাপটি ঘনীভূতও হতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় শুক্রবারের কাছাকাছি সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘনীভূত হতে পারে।

আরও পড়ুন  ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে মাদারীপুরে। একই সময়ে বাগেরহাটের মোংলায় ১৩, চাঁদপুরে ১২, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮, যশোরে ৭ ও ফরিদপুরে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের আরও কয়েকটি অঞ্চলে বৃষ্টি হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আরও জানান, বৃহস্পতিবার থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই ৫ দিনে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

শুক্রবারের মধ্যে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ০২:২৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় শুক্রবারের (১৩ নভেম্বর) মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সৃষ্টি হওয়ার পর লঘুচাপটি ঘনীভূতও হতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় শুক্রবারের কাছাকাছি সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘনীভূত হতে পারে।

আরও পড়ুন  নতুন লঘুচাপের সৃষ্টি, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস