ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :

নতুন লঘুচাপের সৃষ্টি, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। এদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়ার এ পরিস্থিতিতে আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় থাকা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় ক্রমশ দুর্বল হয়ে যায়। স্থলভাগে প্রবেশের পর এটি প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে নিম্নচাপে রূপ নেয়। বর্তমানে ভারতের ছত্তিশগড় ও পার্শ্ববর্তী এলাকায় এটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। লঘুচাপটি উত্তর দিকে এগিয়ে আরও দুর্বল হতে পারে। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ তৈরি হয়েছে।

আরও পড়ুন  সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

নতুন লঘুচাপের সৃষ্টি, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় ১০:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। এদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়ার এ পরিস্থিতিতে আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় থাকা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় ক্রমশ দুর্বল হয়ে যায়। স্থলভাগে প্রবেশের পর এটি প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে নিম্নচাপে রূপ নেয়। বর্তমানে ভারতের ছত্তিশগড় ও পার্শ্ববর্তী এলাকায় এটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। লঘুচাপটি উত্তর দিকে এগিয়ে আরও দুর্বল হতে পারে। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ তৈরি হয়েছে।

আরও পড়ুন  কালবৈশাখীর শঙ্কা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস