ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সৌদিতে বিমানবন্দরে হামলা, স্থগিত ১৮৯ ফ্লাইট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৮৯টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ২৩ হাজার ২৭৪ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানান।

তিনি জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় সরাসরি ও ট্রানজিট রুটের এসব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে বিপুলসংখ্যক যাত্রীর নির্ধারিত ভ্রমণ বাতিল হয়েছে।

আরও পড়ুন  ইয়েমেনে সৌদির বিমান হামলা, নিহত ৬

স্কোয়াড্রন লিডার মো. সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী, সরাসরি পরিচালিত ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৫টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট স্থগিত রয়েছে।

এর আগে গত ১০ অক্টোবর রাতে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মো. শাহেদ আহমেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন।

এ ছাড়া ওই হামলায় বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সৌদিতে বিমানবন্দরে হামলা, স্থগিত ১৮৯ ফ্লাইট

আপডেট সময় ০১:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৮৯টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ২৩ হাজার ২৭৪ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানান।

তিনি জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় সরাসরি ও ট্রানজিট রুটের এসব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে বিপুলসংখ্যক যাত্রীর নির্ধারিত ভ্রমণ বাতিল হয়েছে।

আরও পড়ুন  সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে