ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পাঠ্যক্রমে ৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

শিক্ষাব্যবস্থাকে আধুনিক করে তুলতে পাঁচটি প্রধান উদ্যোগের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা অন্তর্ভুক্ত করা, অত্যাধুনিক প্রযুক্তি ল্যাব স্থাপন, ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্প বাস্তবায়ন, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার শেখানো এবং ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব তথ্য তুলে ধরেন।

আরও পড়ুন  মেধাবীদের হাত ধরেই বিশ্বসভায় নেতৃত্ব দেবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচিত সরকার আগামী প্রজন্মকে এআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট করতে এবং যুগোপযোগী করে গড়ে তুলতে বর্তমানে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তাঁর ভাষ্য, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের মধ্যে রয়েছে, যেখানে ন্যানোটেকনোলজি, রোবোটিকস ও এআই অপরিহার্য হয়ে উঠেছে। সে কারণে আইসিটি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি ও এআই শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ষষ্ঠ শ্রেণির বিষয়ে তিনি বলেন, এ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআইভিত্তিক টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবোটিকস রাখা হয়েছে। একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অংশে প্রযুক্তির ব্যবহার, এআইভিত্তিক সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস (আইওটি), বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্যবহারের নির্দেশিকাও যুক্ত করা হয়েছে।

অষ্টম শ্রেণির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এ শ্রেণিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং ও সরকারি ই-সেবা সংযুক্ত করা হয়েছে।

নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিকস, ন্যানোপ্রযুক্তি, ইন্টারনেট ও ইন্টারনেট অব থিংস যুক্ত করা হয়েছে বলে জানান তিনি। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ধারাবাহিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এআইয়ের প্রয়োগ, বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহারিক প্রয়োগ, রোবোটিকস, ন্যানোটেকনোলজি ও এআই অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এআই শিক্ষার্থীদের নিজে নিজে শিখতে সাহায্য করে, আবার এআইয়ের দেওয়া তথ্য কীভাবে বাছাই করতে হয়, সেটাও শেখাতে হবে। তিনি জানান, চলতি বছর সিঙ্গাপুর স্কুল পাঠে তথ্য যাচাই ও ডিপফেক বিষয়টি যুক্ত করেছে। সম্প্রতি সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংক সতর্কতামূলকভাবে তাদের ওয়েবসাইট সাময়িক বন্ধ রেখেছিল উল্লেখ করে তিনি বলেন, স্কুলের কারিকুলামে বয়স অনুযায়ী এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, ফ্যাক্ট চেকিং ও অনলাইন সেফটি শেখাতে হবে।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে টেকনোলজি ল্যাব স্থাপন প্রকল্পের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এসব ল্যাবে এআই, রোবোটিকস, থ্রিডি প্রিন্টিং ও রিনিউয়েবল এনার্জি ল্যাবসহ অন্যান্য সুবিধা থাকবে। প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজারের কমবেশি হতে পারে। প্রকল্পিত ব্যয় সাড়ে ৩ হাজার কোটি টাকা।

নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, এর আওতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম, টেকনোলজিক্যাল ল্যাব, সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব, শিক্ষক প্রশিক্ষণ ও নতুন ক্লাসরুম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। এতে প্রতিষ্ঠানের সংখ্যা হবে ১ হাজার ৫০টি। প্রকল্পিত ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।

ইউনেস্কোর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ডিজিটাল লার্নিং উইক অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে যোগ দেওয়া হয়েছিল এবং সেখানে এআইয়ের অপব্যবহার রোধ নিয়ে আলোচনা হয়েছে। ইউনেস্কোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভবিষ্যতে এআইভিত্তিক শিক্ষাদানের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

পাঠ্যক্রমে ৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১২:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শিক্ষাব্যবস্থাকে আধুনিক করে তুলতে পাঁচটি প্রধান উদ্যোগের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা অন্তর্ভুক্ত করা, অত্যাধুনিক প্রযুক্তি ল্যাব স্থাপন, ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্প বাস্তবায়ন, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার শেখানো এবং ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব তথ্য তুলে ধরেন।

আরও পড়ুন  এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী