ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম :
ইসরায়েলে সরকার গঠনের সুযোগ আইজেনকোটের, মন্ত্রিসভায় রাখতে চান নেতানিয়াহুকেও ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রূপরেখা তৈরিতে উপাচার্যদের ডাকল ইউজিসি নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ ভারতকে হারিয়ে গ্রুপসেরা পাকিস্তান নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ মানহানি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগ: তানজিন তিশার বিরুদ্ধে আইনি পদক্ষেপ রাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: ৩ জন গ্রেফতার, তদন্তে পুলিশ মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 15

ছবি : সংগৃহীত

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ ড্র হওয়ায় সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার (৮ নভেম্বর) রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে সমতায় শেষ হয় দুই দলের লড়াই। এর ফলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা চারে জায়গা করে নেয় বাংলাদেশ।

ঢাকার পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শ্রীলঙ্কা। ১৩তম মিনিটে অলিভার কেলার্টের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না দলটি।

উল্টো ম্যাচের ৩৪তম মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। অবশ্য বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। এক মিনিট পরই দূরপাল্লার শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান কেলার্ট। বিরতির ঠিক আগে ৪৩তম মিনিটে ওয়াসিম রাজিকের হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লঙ্কানরা।

আরও পড়ুন  বাংলাদেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সুযোগ পায় ভুটান। ৬৮তম মিনিটে পেনাল্টি পেলেও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন চেনচো গিয়েলশেন। তবে ৭৬তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের ফলে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে শেষ ম্যাচের ফলাফলে।

গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের দিকে তাকিয়ে থাকবে ভুটান। বাংলাদেশ জিতলে সেমিফাইনালে ওঠার সুযোগ তৈরি হবে তাদের। অন্যদিকে শ্রীলঙ্কার সমীকরণ তুলনামূলক সহজ—শেষ ম্যাচে ড্র করলেই গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নেবে তারা।

নিউজটি শেয়ার করুন

ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০১:৩৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ ড্র হওয়ায় সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার (৮ নভেম্বর) রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে সমতায় শেষ হয় দুই দলের লড়াই। এর ফলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা চারে জায়গা করে নেয় বাংলাদেশ।

ঢাকার পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শ্রীলঙ্কা। ১৩তম মিনিটে অলিভার কেলার্টের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না দলটি।

উল্টো ম্যাচের ৩৪তম মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। অবশ্য বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। এক মিনিট পরই দূরপাল্লার শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান কেলার্ট। বিরতির ঠিক আগে ৪৩তম মিনিটে ওয়াসিম রাজিকের হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লঙ্কানরা।

আরও পড়ুন  বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ: আশিকের নতুন দায়িত্ব