ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম :
ইসরায়েলে সরকার গঠনের সুযোগ আইজেনকোটের, মন্ত্রিসভায় রাখতে চান নেতানিয়াহুকেও ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রূপরেখা তৈরিতে উপাচার্যদের ডাকল ইউজিসি নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ ভারতকে হারিয়ে গ্রুপসেরা পাকিস্তান নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ মানহানি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগ: তানজিন তিশার বিরুদ্ধে আইনি পদক্ষেপ রাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: ৩ জন গ্রেফতার, তদন্তে পুলিশ মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রূপরেখা তৈরিতে উপাচার্যদের ডাকল ইউজিসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি : সংগৃহীত

আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা পরিচালনার রূপরেখা নির্ধারণে উপাচার্যদের (ভিসি) নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (৯ নভেম্বর) ইউজিসির মূল কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঞ্চালনায় এই উচ্চপর্যায়ের বৈঠকে কমিশনের অন্যান্য সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত থাকবেন।

বৈঠকে মূলত আগামী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি, পৃথক কিংবা সমন্বিত (গুচ্ছ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। পাশাপাশি ভর্তি প্রক্রিয়া আরও সহজ ও শিক্ষার্থীবান্ধব করার উপায় নিয়েও আলোচনা হতে পারে।

আরও পড়ুন  ৭ জানুয়ারি এসএসসি ও ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী

আলোচনা শেষে সভার সিদ্ধান্ত ও ভর্তি পরীক্ষাসংক্রান্ত চূড়ান্ত দিকনির্দেশনা জানাতে সাংবাদিকদের মুখোমুখি হবেন ইউজিসি প্রধান অধ্যাপক ড. মামুন আহমেদ। সোমবার দুপুর সাড়ে ১২টায় কমিশনের ভবনের ষষ্ঠ তলার সভাকক্ষে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রূপরেখা তৈরিতে উপাচার্যদের ডাকল ইউজিসি

আপডেট সময় ০১:২৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা পরিচালনার রূপরেখা নির্ধারণে উপাচার্যদের (ভিসি) নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (৯ নভেম্বর) ইউজিসির মূল কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঞ্চালনায় এই উচ্চপর্যায়ের বৈঠকে কমিশনের অন্যান্য সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত থাকবেন।

বৈঠকে মূলত আগামী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি, পৃথক কিংবা সমন্বিত (গুচ্ছ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। পাশাপাশি ভর্তি প্রক্রিয়া আরও সহজ ও শিক্ষার্থীবান্ধব করার উপায় নিয়েও আলোচনা হতে পারে।

আরও পড়ুন  শিক্ষা ব্যবস্থায় ফিরছে বৃত্তি পরীক্ষা