ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

রাজধানীতে তিন ককটেল বিস্ফোরণ, মহাখালীতে বাসে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকায় পৃথক ঘটনায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রাত ১টা ১০ মিনিটের দিকে থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।

আরও পড়ুন  মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, উদ্ধার তৎপরতা চলছে

অন্যদিকে, বনানীর সেতু ভবনের কাছেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, রাত ১টার পর মহাখালী বাস টার্মিনালের পেছনের অংশে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, আগুনে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে তিন ককটেল বিস্ফোরণ, মহাখালীতে বাসে আগুন

আপডেট সময় ০৪:০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকায় পৃথক ঘটনায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রাত ১টা ১০ মিনিটের দিকে থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।

আরও পড়ুন  তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ, ফ্লাইট চলাচল স্থগিত