ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 35

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৫টায় পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্মন্টে প্রথম ভোটকেন্দ্র খুলে দেওয়ার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভার্মন্টে স্থানীয় সময় ভোর ৫টায়, বাংলাদেশ সময় বিকেল ৪টায় ভোটগ্রহণ শুরু হয়। এরপর নিউইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট, কেনটাকি ও মেইনসহ পূর্ব উপকূলের বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোট নেওয়ার কথা রয়েছে। অন্যান্য রাজ্যেও নিজস্ব সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে ভোটকেন্দ্র খোলা হচ্ছে।

ডাকযোগে পাঠানো ব্যালট এবং আগাম ভোটের মাধ্যমে ইতোমধ্যে বিপুলসংখ্যক নিবন্ধিত ভোটার ভোট দিয়েছেন।

আরও পড়ুন  বাংলাদেশ রেলওয়ের ঈদ যাত্রার টিকিট: অনলাইনে বিক্রি শুরু

এ নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেই ভোট হচ্ছে। পাশাপাশি উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি এবং ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদে নির্বাচনের ফল নির্ধারিত হবে।

বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এ নির্বাচনের ফল আগামী দুই বছরে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ ও নীতি বাস্তবায়নের সক্ষমতার ওপর প্রভাব ফেলবে।

এ কারণে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের জন্যই নির্বাচনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু

আপডেট সময় ০৬:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৫টায় পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্মন্টে প্রথম ভোটকেন্দ্র খুলে দেওয়ার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভার্মন্টে স্থানীয় সময় ভোর ৫টায়, বাংলাদেশ সময় বিকেল ৪টায় ভোটগ্রহণ শুরু হয়। এরপর নিউইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট, কেনটাকি ও মেইনসহ পূর্ব উপকূলের বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোট নেওয়ার কথা রয়েছে। অন্যান্য রাজ্যেও নিজস্ব সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে ভোটকেন্দ্র খোলা হচ্ছে।

ডাকযোগে পাঠানো ব্যালট এবং আগাম ভোটের মাধ্যমে ইতোমধ্যে বিপুলসংখ্যক নিবন্ধিত ভোটার ভোট দিয়েছেন।

আরও পড়ুন  দেশে ১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালের গণভোটগুলোয় যা হয়েছিল