ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
হুয়াংকে সিইও পদে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা দেশের মানুষের চেতনা থেকে আলাদা: রিজভী আসামির বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: ইশরাক হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে ফেরার তারিখ ঘোষণা হাসিনার, চাইলেন রাষ্ট্রীয় বিমান! রয়টার্সের প্রতিবেদন ইসরায়েলি সেনাদের এ বছরে আত্মহত্যার সংখ্যা ১৬ বছরে সর্বোচ্চ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও বাজারে মুখোশধারীদের গুলিবর্ষণ, পথচারী ও ব্যবসায়ীসহ আহত ৬

আশুলিয়ায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গোডাউনের আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 117

ছবি সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় জুট ও তুলার গোডাউনে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আগুনের বিস্তার পাশের কয়েকটি বাড়িতেও পৌঁছায়। বাড়িগুলোর কয়েকটি কক্ষ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জামগড়ার একটি গোডাউনে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। গোডাউনে মজুত থাকা তুলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। একপর্যায়ে আগুন পাশের জুটের গোডাউন ও আবাসিক বাড়িতে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুন; ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে মোট ১০টি গোডাউন পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ায় পাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গোডাউনের আগুন

আপডেট সময় ০৩:২৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ঢাকার সাভারের আশুলিয়ায় জুট ও তুলার গোডাউনে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আগুনের বিস্তার পাশের কয়েকটি বাড়িতেও পৌঁছায়। বাড়িগুলোর কয়েকটি কক্ষ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জামগড়ার একটি গোডাউনে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। গোডাউনে মজুত থাকা তুলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। একপর্যায়ে আগুন পাশের জুটের গোডাউন ও আবাসিক বাড়িতে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  দোহারে বাইরে থেকে বন্ধ ঘরে আগুন: দম্পতির করুণ মৃত্যু