ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দোহারে বাইরে থেকে বন্ধ ঘরে আগুন: দম্পতির করুণ মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 143

ছবি: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় নিজের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্তানদের বাঁচিয়ে প্রাণ হারালেন এক দম্পতি। শনিবার (৯ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দক্ষিণ রাধানগর গ্রামে সালাম শিকদারের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা গৃহকর্তা সালাম শিকদার ও তাঁর স্ত্রী নাসিমা বেগম।

নিহতদের দুই মেয়ে জান্নাতুল ও খাদিজা সাংবাদিকদের জানান, রাতে হঠাৎ ঘরে আগুন লাগলে পরিবারের পাঁচ সদস্যই ভেতরে আটকা পড়েন। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তাঁরা বের হতে পারছিলেন না। এই সংকটময় মুহূর্তে মা ও বাবা জানালা ভেঙে দুই মেয়ে ও এক নাতিকে বাইরে বের করে দিতে সক্ষম হন। তবে সন্তানদের জীবন রক্ষা করতে পারলেও তাঁরা নিজেরা আগুনের লেলিহান শিখা থেকে বের হতে পারেননি। ঘরের ভেতর দগ্ধ হয়েই তাঁদের মৃত্যু হয়।

আরও পড়ুন  সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ জন

খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভস্মীভূত ঘর থেকে স্বামী-স্ত্রীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। অগ্নিকাণ্ডের কারণ দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো নাশকতামূলক উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ নিবিড়ভাবে তদন্ত শুরু করেছে।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা-বাবার এমন নিঃস্বার্থ ত্যাগের কথা শুনে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে দক্ষিণ রাধানগর গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে। সেই সাথে ঘরের দরজা বাইরে থেকে কেন আটকানো ছিল—এই গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র।
জানালার গ্রিল ভেঙে সন্তানদের বের করতে পারলেও দরজা খুলতে পারেননি; কারণ সেটি বাইরে থেকে বন্ধ করা ছিল। এটি কোনো সাধারণ দুর্ঘটনা না হওয়ার সম্ভাবনাই বেশি। বরং এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

দোহারে বাইরে থেকে বন্ধ ঘরে আগুন: দম্পতির করুণ মৃত্যু

আপডেট সময় ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

ঢাকার দোহার উপজেলায় নিজের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্তানদের বাঁচিয়ে প্রাণ হারালেন এক দম্পতি। শনিবার (৯ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দক্ষিণ রাধানগর গ্রামে সালাম শিকদারের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা গৃহকর্তা সালাম শিকদার ও তাঁর স্ত্রী নাসিমা বেগম।

নিহতদের দুই মেয়ে জান্নাতুল ও খাদিজা সাংবাদিকদের জানান, রাতে হঠাৎ ঘরে আগুন লাগলে পরিবারের পাঁচ সদস্যই ভেতরে আটকা পড়েন। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তাঁরা বের হতে পারছিলেন না। এই সংকটময় মুহূর্তে মা ও বাবা জানালা ভেঙে দুই মেয়ে ও এক নাতিকে বাইরে বের করে দিতে সক্ষম হন। তবে সন্তানদের জীবন রক্ষা করতে পারলেও তাঁরা নিজেরা আগুনের লেলিহান শিখা থেকে বের হতে পারেননি। ঘরের ভেতর দগ্ধ হয়েই তাঁদের মৃত্যু হয়।

আরও পড়ুন  ময়মনসিংহ মেডিকেলে ১১ দিনে ১০৫ শিশু ভর্তি, প্রাণ হারালো ৩ জন