ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 17

ছবি : সংগৃহীত

জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ ভিশন রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, আগামী দিনে ক্রীড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থায় খেলাধুলাকে আরও বেশি গুরুত্ব দিতে চায় সরকার। আগামী বছর চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটি শিক্ষা কার্যক্রমে ক্রীড়াকে সরাসরি সম্পৃক্ত করাই এর মূল লক্ষ্য।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সৌদি সফরের আমন্ত্রণ

তিনি বলেন, এবার অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত দেশের প্রায় ৩০ হাজার স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায়ে দাবা, হ্যান্ডবল, সাঁতার ও কাবাডি—এই চারটি খেলায় অংশ নিয়েছে।

সারা দেশ থেকে প্রাথমিক ধাপ পেরিয়ে আসা তিন শতাধিক শিক্ষার্থীকে নিয়ে মঙ্গলবার চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিশ্বমানচিত্রে বাংলাদেশকে একটি উন্নত ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়াকে শিক্ষা ব্যবস্থার একটি অনিবার্য অংশে পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা তারই একটি বড় পদক্ষেপ।

তিনি বলেন, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে তারা বিশ্বাস করেন।

মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দিয়েছেন। এটিও বড় পরিসরে আয়োজন করা হবে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

আপডেট সময় ০৪:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ ভিশন রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, আগামী দিনে ক্রীড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থায় খেলাধুলাকে আরও বেশি গুরুত্ব দিতে চায় সরকার। আগামী বছর চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটি শিক্ষা কার্যক্রমে ক্রীড়াকে সরাসরি সম্পৃক্ত করাই এর মূল লক্ষ্য।

আরও পড়ুন  ‎প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষা