ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিল করেছেন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সংসদ সদস্যরা। মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করে পুলিশ। পরে রাহুল ও প্রিয়াঙ্কাকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে এ মিছিল বের করেন ইন্ডিয়া জোটের নেতারা। তাদের দাবি ছিল, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।

মিছিল থেকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের আরও কয়েকজন নেতাকেও অল্প সময়ের জন্য আটক করেন নিরাপত্তাকর্মীরা।

আরও পড়ুন  শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: দিল্লি

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, মিছিলকে কেন্দ্র করে সংসদ ভবন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানোর পাশাপাশি সংসদ সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।

আকাশবাণী ভবন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশেও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশজুড়ে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলের আয়োজন করা হয়। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার কারণে ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইন্ডিয়া ব্লকের নেতারা এসআইআর নিয়ে তাদের উদ্বেগ জানাতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে পারেন বলেও দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর ১৯টি বিরোধী দলের বৈঠকের পর এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

আপডেট সময় ০৩:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিল করেছেন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সংসদ সদস্যরা। মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করে পুলিশ। পরে রাহুল ও প্রিয়াঙ্কাকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে এ মিছিল বের করেন ইন্ডিয়া জোটের নেতারা। তাদের দাবি ছিল, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।

মিছিল থেকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের আরও কয়েকজন নেতাকেও অল্প সময়ের জন্য আটক করেন নিরাপত্তাকর্মীরা।

আরও পড়ুন  ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল