ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দিল্লিতে উপদেষ্টাকে আটকে দেওয়া অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 94

ছবি সংগৃহীত

দিল্লির বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উপদেষ্টার সঙ্গে ঘটে যাওয়া এই অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

খলিলুর রহমান বলেন, “এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক একটি ঘটনা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের দিন শেষে আমরা এ ব্যাপারে আপনাদের বিস্তারিত জানাতে পারব।”

কূটনৈতিক চিঠি (নোট ভারবাল) দিয়ে আগে থেকে জানানোর পরও রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দিল্লিতে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, তাও স্পষ্ট করা হচ্ছিল না। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে উপদেষ্টা নিজেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন  আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয়: উপদেষ্টা ফাওজুল

সোমবার থেকে দিল্লিতে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে বেশ কিছু সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দিয়েছিল। তবে ভারতের এমন আচরণের পর উপদেষ্টা আর দিল্লিতে অবস্থান করতে সম্মত হননি।

পরে উচ্চ মহলের নির্দেশে ইমিগ্রেশন ছাড়পত্র দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে ট্রানজিট নিয়ে কলম্বো হয়ে সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন।

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে উপদেষ্টাকে আটকে দেওয়া অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

দিল্লির বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উপদেষ্টার সঙ্গে ঘটে যাওয়া এই অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

খলিলুর রহমান বলেন, “এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক একটি ঘটনা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের দিন শেষে আমরা এ ব্যাপারে আপনাদের বিস্তারিত জানাতে পারব।”

কূটনৈতিক চিঠি (নোট ভারবাল) দিয়ে আগে থেকে জানানোর পরও রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দিল্লিতে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, তাও স্পষ্ট করা হচ্ছিল না। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে উপদেষ্টা নিজেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন  সহকারী শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়নে অগ্রগতি: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা