ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :

নতুন নেতৃত্বের অপেক্ষায় মহানগর পশ্চিম ছাত্রদল, শীর্ষ পদে আলোচনায় যারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 89

নতুন নেতৃত্বের অপেক্ষায় মহানগর পশ্চিম ছাত্রদল, শীর্ষ পদে আলোচনায় যারা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। সদ্য সাবেক নেতাদের মধ্যে সভাপতি পদে আকরাম আহমেদ, গোলাম মাওলা গোলাপ ও কাউসার খাঁনের নাম আলোচনায় রয়েছে বলে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদেও কয়েকজন নেতাকে ঘিরে আলোচনা রয়েছে।

সভাপতি পদে আলোচনায় থাকা আকরাম আহমেদ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক। সংগঠনে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন।

আরও পড়ুন  ঢাবিতে বহিরাগত নিয়ন্ত্রণ করার ঘোষণা ছাত্রদলের

সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা গোলাপও সভাপতি পদে আলোচনায় রয়েছেন। সংশ্লিষ্টদের দাবি, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মিল্টনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

অন্যদিকে সদ্য সাবেক ১ নম্বর সহ-সভাপতি কাউসার খাঁনের নামও সভাপতি পদে আলোচনায় রয়েছে। এর আগে তিনি সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, রাজপথের বিভিন্ন কর্মসূচিতেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল। গত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি একাধিক মামলার আসামি হন এবং কারাবরণ করেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে সাধারণ সম্পাদক পদেও একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সদ্য সাবেক সহ-সভাপতি কাজী শাওন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া খান সিজার এবং সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল।

তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের মতামত ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

নতুন নেতৃত্বের অপেক্ষায় মহানগর পশ্চিম ছাত্রদল, শীর্ষ পদে আলোচনায় যারা

আপডেট সময় ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। সদ্য সাবেক নেতাদের মধ্যে সভাপতি পদে আকরাম আহমেদ, গোলাম মাওলা গোলাপ ও কাউসার খাঁনের নাম আলোচনায় রয়েছে বলে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদেও কয়েকজন নেতাকে ঘিরে আলোচনা রয়েছে।

সভাপতি পদে আলোচনায় থাকা আকরাম আহমেদ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক। সংগঠনে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন।

আরও পড়ুন  ভেস্তে গেল ইসলামাবাদ শান্তি আলোচনা, চুক্তি ছাড়াই ফিরছে মার্কিন প্রতিনিধি দল