ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত
ফেনীতে সংঘর্ষ

ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত শতাধিক 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 624

ছবি সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গোটা বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সাইমুন হক রাজিবের নেতৃত্বে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলের জন্য নেতাকর্মীরা গজারিয়া সড়কে জড়ো হলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে ইকবাল মেমোরিয়াল কলেজের সামনেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়, পথচারীরা দিগ্বিদিক ছুটতে থাকে।

আরও পড়ুন  নিকট অতীতের শিক্ষা নিন, ভবিষ্যৎ গড়ুন: সারজিস আলমের সতর্কবার্তা ও ছাত্রদলের হামলার বিচারের দাবি

সংঘর্ষ চলাকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে রাজিব গ্রুপের সমর্থকদের বিরুদ্ধে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাবেদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। পরে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাজারের ব্যবসায়ীরা জানান, ছাত্রদলের গ্রুপিংয়ের কারণে প্রতিদিনই এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যা ব্যবসার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। তবে পুলিশ জানিয়েছে, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই দলীয় কোন্দল চরমে পৌঁছেছে। এর জেরে দফায় দফায় সংঘর্ষ, বিক্ষোভ মিছিল ও অবরোধের ঘটনা ঘটছে। স্থানীয় নেতারা দ্রুত এ সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ফেনীতে সংঘর্ষ

ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত শতাধিক 

আপডেট সময় ০৭:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গোটা বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সাইমুন হক রাজিবের নেতৃত্বে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলের জন্য নেতাকর্মীরা গজারিয়া সড়কে জড়ো হলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে ইকবাল মেমোরিয়াল কলেজের সামনেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়, পথচারীরা দিগ্বিদিক ছুটতে থাকে।

আরও পড়ুন  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা