ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় ছুরিকাঘাতে তরুণ নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন জানান, ঘটনার সময় জাকারিয়া পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় দোকানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান।

আরও পড়ুন  শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

এ সময় এক ব্যক্তি জাকারিয়ার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে জানান শাহীন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাকারিয়াকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরায় ছুরিকাঘাতে তরুণ নিহত

আপডেট সময় ১০:১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন জানান, ঘটনার সময় জাকারিয়া পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় দোকানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান।

আরও পড়ুন  তেহরানে ইসরায়েলি হামলায় শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীরা নিহত, ইরানের কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি