ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের বাংলাবাজারে পরিত্যক্ত রেলবগিতে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 34

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দুটি স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের বাংলাবাজারে পরিত্যক্ত রেলবগিতে আগুন

আপডেট সময় ০৯:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দুটি স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন চালুর ডিজাইন শেষ: প্রধানমন্ত্রী