ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রাষ্ট্রপতির স্ত্রী থেকে কৃষকের স্ত্রী সবাই ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম সালমান পোস্ট সরালেও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তথ্য উপদেষ্টার জ্বালানি সংকট নিয়ে নাগরিকদের সতর্ক করল ইরান আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা: আরও পাঁচবার আসতে হলেও আসব দেশে এখন নৈরাজ্য নেই: তথ্য উপদেষ্টা সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ বাংলাদেশে বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে মার্কিন কোম্পানির আগ্রহ দক্ষিণ আফ্রিকায় ৩০ সেপ্টেম্বর গণবিক্ষোভ ও ‘মেনস মার্চ’ দেশে এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে মার্কিন কোম্পানির আগ্রহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

[the_ad id="41313"]

বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার মতে, প্রযুক্তি খাতে এ ধরনের আগ্রহ বাংলাদেশে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন  আমিরের পর এবার জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বৈঠকে বাংলাদেশের প্রযুক্তি খাতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আগ্রহ বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে পারে।

এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গোলটেবিল আলোচনায় এআই ও ডেটা অবকাঠামো উন্নয়ন, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে মার্কিন কোম্পানির আগ্রহ

আপডেট সময় ০৪:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

[the_ad id="41313"]

বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার মতে, প্রযুক্তি খাতে এ ধরনের আগ্রহ বাংলাদেশে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন  বাংলাদেশ-ভারত যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্রের প্রস্তাব