ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা ও জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 42

ছবি : সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধের প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জোর সুপারিশ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়।

আরও পড়ুন  পরিবর্তনের দৃষ্টিভঙ্গি নিয়ে চিকিৎসা সেবায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরাবুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে গত ছয় মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম এবং সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার সুপারিশ করা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদকে দ্রুত সচল করার পরামর্শ দেওয়া হয়। কমিটির আলোচনায় বলা হয়, সংগঠনটি জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সর্বস্তরে তুলে ধরার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে সমাজে যথাযথ সম্মান পান, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকার তাগিদ দেওয়া হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ও রোকেয়া বেগম অংশ নেন।

এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা ও জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

আপডেট সময় ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরের মুক্তিযুদ্ধের প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জোর সুপারিশ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়।

আরও পড়ুন  মব করে ‘মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে’ খাটো করার সুযোগ নেই : সেনাসদর