ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মক্কাসহ সৌদির একাধিক এলাকায় জরুরি সতর্কতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের মক্কাসহ কয়েকটি এলাকায় আবারও সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদির ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কা, তাইফ, জেদ্দা, তাবুক ও লোহিত সাগরের উপকূলীয় শহর ইয়ানবুতে এ সতর্কতা দেওয়া হয়। তবে সতর্কতা জারির নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

আরও পড়ুন  সৌদিতে সাত দিনে ১৪ হাজারের অধিক প্রবাসী গ্রেপ্তার

সতর্কবার্তায় স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং জানালা ও কাচ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি খোলা জায়গা, বারান্দা ও ছাদ এড়িয়ে চলতে বলা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সতর্কতা জারির কিছুক্ষণ পর সৌদি নেতৃত্বাধীন জোট ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, তাইফ ও ইয়ানবুকে লক্ষ্য করে চালানো হামলার চেষ্টা সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।

এর আগে ১৫ সেপ্টেম্বর মক্কায় একই ধরনের সতর্কতা জারি হয়েছিল। তখন সৌদি কর্তৃপক্ষ দাবি করেছিল, মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। রিয়াদের দাবি, ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে এটিই ছিল প্রথম হামলার চেষ্টা।

তবে মক্কায় হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথিরা।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

মক্কাসহ সৌদির একাধিক এলাকায় জরুরি সতর্কতা

আপডেট সময় ০৬:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের মক্কাসহ কয়েকটি এলাকায় আবারও সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদির ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কা, তাইফ, জেদ্দা, তাবুক ও লোহিত সাগরের উপকূলীয় শহর ইয়ানবুতে এ সতর্কতা দেওয়া হয়। তবে সতর্কতা জারির নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

আরও পড়ুন  বাংলাদেশসহ আরও ১২ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ