ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিক্ষোভ অবরুদ্ধ ইসলামাবাদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কর্মী-সমর্থকদের বিক্ষোভ সামনে রেখে রাজধানী ইসলামাবাদের প্রধান সড়ক ও প্রবেশপথ কনটেইনার দিয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুই স্তরে কনটেইনার সাজিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরুদ্ধ করা হয়। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন  কাশ্মীর সংকটে হস্তক্ষেপে আগ্রহী ট্রাম্প, ভারত-পাকিস্তানের সঙ্গে কাজ করার আহ্বান

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত প্রতিবেশী খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে ইসলামাবাদের প্রবেশ ও বের হওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ মহাসড়ক, প্রবেশপথ ও বিভিন্ন মোড় কনটেইনার দিয়ে আটকে দেওয়ায় সড়ক যোগাযোগ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কনটেইনারের ফাঁক দিয়ে কিছু মোটরসাইকেল চালক চলাচলের চেষ্টা করেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) পিটিআইয়ের বিক্ষোভকে সামনে রেখে চলতি সপ্তাহের শুরু থেকেই সরকারের নিরাপত্তামূলক পদক্ষেপ জোরদার করা হয়। এর মধ্যে ইমরান খানের তিন বোন আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজিককে আটক করা হয়েছে।

এএফপির হাতে আসা সরকারি আদেশ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের সংগঠিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে তাদের ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষণ অধ্যাদেশের (এমপিও) আওতায় এ আটকাদেশ দেওয়া হয়।

এ ছাড়া পাঞ্জাবের বিভিন্ন জেলা ও ইসলামাবাদ থেকে পিটিআইয়ের কয়েক ডজন আইনপ্রণেতা, আঞ্চলিক নেতা এবং বিরোধী দলের কর্মীকেও আটক করা হয়েছে। পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম দাবি করেছেন, দলটির প্রায় ১ হাজার ৫০০ কর্মীকে আটক করা হয়েছে।

পাকিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, ব্যাপক ধরপাকড় ও মৌলিক অধিকার সীমিত করার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়ে আসছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাবু রাম পান্ত বলেন, ইমরান খানের পরিবার ও পিটিআই কর্মীদের লক্ষ্য করে নেওয়া এসব পদক্ষেপ তাদের স্বাধীনতা, মতপ্রকাশ, সংগঠন করা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের লঙ্ঘন। তার মতে, পাকিস্তানে বর্তমানে চলমান বিধিনিষেধের মাত্রাও এসব পদক্ষেপে স্পষ্ট হচ্ছে।

৭৩ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ওই বছরের মে মাসে সরকারবিরোধী সহিংস বিক্ষোভের পর তার বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় উসকানিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা করা হয়।

তবে ইমরান খান ও তার আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ইমরানের জনপ্রিয়তা কমিয়ে তাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার লক্ষ্যেই এসব মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিক্ষোভ অবরুদ্ধ ইসলামাবাদ

আপডেট সময় ০২:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬