ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ষড়যন্ত্রে ‘গুপ্ত’ বাহিনী সায় দিচ্ছে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত’ বাহিনী সায় দিচ্ছে। তার দাবি, ভারতে অবস্থানরত শেখ হাসিনা কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন  শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ

রিজভী বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট ভারতে বসে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আর দেশের ভেতর গুপ্ত আর সুপ্তরা তালপাতার পাখা দিয়ে বাতাস দিচ্ছে।’

জ্বালানি সংকটের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যুৎ পরিস্থিতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বিশ্বের অনেক দেশেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কিউবায় ১০ থেকে ১৫ দিন কোনো বিদ্যুৎ নেই বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, ‘পৃথিবীর মোট যে তেলের জাহাজ, জ্বালানির জাহাজ, তার এক ৫ শতাংশ আসে হরমুজ প্রণালী দিয়ে। সেখানে কী হচ্ছে?’

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার ষড়যন্ত্রে ‘গুপ্ত’ বাহিনী সায় দিচ্ছে: রিজভী

আপডেট সময় ০৬:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬