ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অধিবেশনের উদ্বোধনী পর্বে তিনি অংশ নেন।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এ সময় তার সঙ্গে ছিলেন। এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত প্রাতঃরাশে অংশ নেন প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী।

আরও পড়ুন  জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর: সংকটময় পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এতে বক্তব্য দেন।

অধিবেশনকে ঘিরে বিশ্বনেতারা বৈশ্বিক বিভিন্ন সংকট ও সহযোগিতার বিষয়ে নিজেদের অগ্রাধিকার তুলে ধরছেন। এবারের উচ্চপর্যায়ের সপ্তাহে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় রয়েছে।

জাতিসংঘের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরার কথা রয়েছে।

জাতিসংঘের উচ্চপর্যায়ের সপ্তাহে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তাঁর কর্মসূচিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাসহ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অধিবেশনের উদ্বোধনী পর্বে তিনি অংশ নেন।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এ সময় তার সঙ্গে ছিলেন। এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত প্রাতঃরাশে অংশ নেন প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী।

আরও পড়ুন  বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ