ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তা শঙ্কায় ইসলামাবাদে সরকারি স্কুল বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 35

ছবি: সংগৃহীত

সম্ভাব্য বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) কয়েকটি সরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ছুটির বিষয়টি জানিয়ে দিয়েছে।

ইসলামাবাদের জি-৭ সেক্টর ও সিতারা মার্কেট এলাকার কয়েকটি স্কুল ভবনে পুলিশ সদস্যদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া এফ-৭/৩ সেক্টরের একটি সরকারি স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে।

সম্ভাব্য বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঠেকাতে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বিক্ষোভকারীদের শহরে প্রবেশ ঠেকাতে প্রধান সড়কগুলোতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহরের রেড জোন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, বেড়েছে আঞ্চলিক উত্তেজনা

শহরের বিভিন্ন সড়কে ব্যারিকেড তৈরির জন্য খালি কন্টেইনারে মাটিভর্তি বস্তা রাখার কাজ চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার বিভিন্ন পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

জ্বালানি তেলের ওপর আরোপিত অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে ইসলামাবাদ অভিমুখে ‘ট্রেন মার্চ’ শুরু করেছে পাকিস্তানের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী (জেআই)। দলটির রাজধানীমুখী লংমার্চকে কেন্দ্র করে ইসলামাবাদে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নিরাপত্তা শঙ্কায় ইসলামাবাদে সরকারি স্কুল বন্ধ

আপডেট সময় ১১:১৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সম্ভাব্য বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) কয়েকটি সরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ছুটির বিষয়টি জানিয়ে দিয়েছে।

ইসলামাবাদের জি-৭ সেক্টর ও সিতারা মার্কেট এলাকার কয়েকটি স্কুল ভবনে পুলিশ সদস্যদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া এফ-৭/৩ সেক্টরের একটি সরকারি স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে।

সম্ভাব্য বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঠেকাতে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বিক্ষোভকারীদের শহরে প্রবেশ ঠেকাতে প্রধান সড়কগুলোতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহরের রেড জোন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ভোরে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান