ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 33

ছবি সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডারভর্তি লরির কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন দগ্ধ ও আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া-জিরাবো এলাকার প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় কারখানাটিতে প্রায় সাড়ে ৩০০ শ্রমিক কাজ করছিলেন।

আরও পড়ুন  শরীয়তপুরে আধিপত্য নিয়ে রণক্ষেত্র জাজিরা, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

বিস্ফোরণের পর কারখানার একটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে দৌড়ে বের হওয়ার চেষ্টা করলে কয়েকজন আহত হন। পরে আহতদের স্থানীয় মা ও শিশু হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, প্রথম দিকে বয়লার বিস্ফোরণের কথা শোনা গেলেও পরে নিশ্চিত হওয়া গেছে, লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ চলেছে। বিস্ফোরণটি সিলিন্ডার থেকে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কারখানার ভেতরে আগুনের তীব্রতা বেশি থাকায় উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় প্রবেশ করতে পারেননি। পরিস্থিতি পর্যবেক্ষণের পর হতাহতের সঠিক সংখ্যা জানা যাবে বলে জানান তিনি।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শী সোলেমান বলেন, বিস্ফোরণের শব্দ শোনার পর আগুন দেখতে পান। বিস্ফোরণের ধাক্কা ও আগুনে কয়েকজন আহত হন। তিনি দুইজন দগ্ধ ও গুরুতর আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান। বিস্ফোরণের প্রভাবে পাশের সড়কে থাকা রিকশাচালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, আগুনের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ থেকে সাতজন দগ্ধ বা আহত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৭

আপডেট সময় ১১:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডারভর্তি লরির কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন দগ্ধ ও আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া-জিরাবো এলাকার প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় কারখানাটিতে প্রায় সাড়ে ৩০০ শ্রমিক কাজ করছিলেন।

আরও পড়ুন  ইরানে ভয়াবহ বিস্ফোরণ: দু’দিন পর আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ৭০