ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হেরে ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। রোববার জাপানের কো রোগি স্পোর্টস পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে দারুণ ব্যাটিং করেন শেফালি ভার্মা। শেষ বলে ছক্কা মেরে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৯টি ছক্কা। এছাড়া স্মৃতি মান্ধানা ৩৭ এবং অধিনায়ক হারমানপ্রীত কৌর করেন ৪০ রান।

১৯৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় দল। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৯ রান করে আউট হন। দ্রুত বিদায় নেন স্বর্ণা আক্তারও।

আরও পড়ুন  ভারতের স্থলবন্দরে ৯ প্রকার বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি

দিলারা আক্তার ২৭ রান করে দলের হয়ে সর্বোচ্চ রান করেন। তবে অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ১৫.৪ ওভারে ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ।

ভারতের নন্দিনী শর্মা ও দীপ্তি শর্মা ৩টি করে এবং শ্রী চারণী ২টি উইকেট নেন। এই জয়ে ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। আর সোমবার ব্রোঞ্জ পদকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আপডেট সময় ০২:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হেরে ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। রোববার জাপানের কো রোগি স্পোর্টস পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে দারুণ ব্যাটিং করেন শেফালি ভার্মা। শেষ বলে ছক্কা মেরে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৯টি ছক্কা। এছাড়া স্মৃতি মান্ধানা ৩৭ এবং অধিনায়ক হারমানপ্রীত কৌর করেন ৪০ রান।

১৯৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় দল। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৯ রান করে আউট হন। দ্রুত বিদায় নেন স্বর্ণা আক্তারও।

আরও পড়ুন  বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ; খেলবে টেস্ট সিরিজ