ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন-ধোঁয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 35

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা। শনিবার স্থানীয় সময় এ হামলার দাবি করা হয়। এর কয়েক ঘণ্টা আগে রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আগুন ও আকাশে ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা যায়।

রয়টার্সের ভিডিও ও ছবিতে রিয়াদের ওই এলাকায় কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা গেছে। এর সামনে বিমানবন্দরের মহাসড়ক, প্রধান টার্মিনাল ভবনসহ বিভিন্ন স্থাপনা দেখা যায়। একপর্যায়ে জ্বালানি সংরক্ষণের ট্যাংকের মতো দেখতে একটি স্থাপনার পেছন থেকে আগুনের শিখা উঠতেও দেখা যায়।

হুতিরা জানিয়েছে, রিয়াদের পাশাপাশি লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরের একটি আরামকো স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। ইয়ানবু সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র।

আরও পড়ুন  আদমজী ইপিজেডে গুদামে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

হুতিদের দাবি, ইয়েমেনের রাজধানী সানায় চালানো হামলার জবাব হিসেবে তারা এসব অভিযান চালিয়েছে। তবে রিয়াদের ঠিক কোন কোন স্থাপনাকে লক্ষ্য করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি গোষ্ঠীটি।

ইরান-সমর্থিত হুতিরা গত জুলাই থেকে সৌদি আরবে একের পর এক হামলা চালিয়ে আসছে। চলমান উত্তেজনা শুরুর পর শনিবারের হামলার দাবিই রিয়াদে তাদের প্রথম হামলা বলে জানা গেছে।

এর আগে হুতিদের হামলার সম্ভাবনা নিয়ে সৌদি আরব রাতভর রিয়াদে সতর্কবার্তা জারি করে।

সৌদি নেতৃত্বাধীন হুতিবিরোধী সামরিক জোট জানিয়েছে, শনিবার ভোরে রিয়াদ লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। একই সঙ্গে বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহর লক্ষ্য করে চালানো আরও কয়েকটি হামলাও ঠেকানোর দাবি করেছে জোটটি।

এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই আল জাজিরাকে জানিয়েছেন, যুদ্ধ শেষ করার বিষয়ে তেহরানের শর্ত কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে হোয়াইট হাউসে পৌঁছে দেওয়া হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, শর্তগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের জব্দ করা সম্পদ ছাড় এবং দেশটির বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার।

নিউজটি শেয়ার করুন

রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন-ধোঁয়া

আপডেট সময় ০৯:১৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা। শনিবার স্থানীয় সময় এ হামলার দাবি করা হয়। এর কয়েক ঘণ্টা আগে রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আগুন ও আকাশে ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা যায়।

রয়টার্সের ভিডিও ও ছবিতে রিয়াদের ওই এলাকায় কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা গেছে। এর সামনে বিমানবন্দরের মহাসড়ক, প্রধান টার্মিনাল ভবনসহ বিভিন্ন স্থাপনা দেখা যায়। একপর্যায়ে জ্বালানি সংরক্ষণের ট্যাংকের মতো দেখতে একটি স্থাপনার পেছন থেকে আগুনের শিখা উঠতেও দেখা যায়।

হুতিরা জানিয়েছে, রিয়াদের পাশাপাশি লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরের একটি আরামকো স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। ইয়ানবু সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র।

আরও পড়ুন  সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিতে নেপালের আগ্রহ