ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাবার সামনে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

ব্রাজিলের পারা রাজ্যের মায়ে দো রিও শহরে ইভলিন লিমা দান্তাস নামে এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাবার সামনে নিজ বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে তাকে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুটি গাড়িতে করে সশস্ত্র কয়েকজন ব্যক্তি ইভলিনের বাড়িতে ঢোকে। পরে তাকে জোর করে বাইরে নিয়ে ফুটপাতে খুব কাছ থেকে মুখ ও শরীরে একাধিক গুলি করা হয়।

আরও পড়ুন  বাসে পরিচয় থেকে বিয়ে, এরপর হত্যা, ১৩ বছর পর স্বামীকে গ্রেপ্তার: র‍্যাব

হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির দেয়ালের বাইরে রিও ডি জেনেরিওর কুখ্যাত অপরাধী চক্র ‘তের্সেইরো কমান্ডো পুরো’র নাম স্প্রে পেইন্ট দিয়ে লিখে যায়।

ইভলিন টিকটক ও ইনস্টাগ্রামে লাইফস্টাইল ও রূপচর্চাবিষয়ক কনটেন্ট তৈরি করতেন। এসব প্ল্যাটফর্মে তার কয়েক হাজার অনুসারী ছিল। তবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল বলেও সন্দেহ করছিল আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৯ জুলাই মায়ে দো রিও শহরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সাবেক পৌর গার্ড কমান্ডার আন্তোনিও আনিলদো আলভেস দা সিলভাকে চার মুখোশধারী ব্যক্তি গুলি করে হত্যা করে। ওই ঘটনায় সহায়তার অভিযোগে ইভলিনকে গ্রেফতার করা হয়েছিল।

পরে প্রমাণের অভাবে গত শনিবার আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। জেল থেকে বের হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় তাকে হত্যা করা হলো।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে অপরাধের আলামত নষ্ট করা বা কোনো অপরাধী চক্রের প্রতিশোধের বিষয় রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের গ্রাফিতির সঙ্গে হত্যার কোনো সম্পর্ক আছে কি না, সেটিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

বাবার সামনে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

আপডেট সময় ১২:১৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলের পারা রাজ্যের মায়ে দো রিও শহরে ইভলিন লিমা দান্তাস নামে এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাবার সামনে নিজ বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে তাকে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুটি গাড়িতে করে সশস্ত্র কয়েকজন ব্যক্তি ইভলিনের বাড়িতে ঢোকে। পরে তাকে জোর করে বাইরে নিয়ে ফুটপাতে খুব কাছ থেকে মুখ ও শরীরে একাধিক গুলি করা হয়।

আরও পড়ুন  এশিয়া কাপ মিশন, দেশ ছাড়লো বাংলাদেশ