অস্ত্র-গুলি ও ককটেলসহ এসআরবির হতে গ্রেফতার এক
- আপডেট সময় ০৭:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 26
রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ককটেলসদৃশ বস্তুসহ মো. ইসলাম সেক আকাশ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
গ্রেপ্তার ইসলাম সেক আকাশ গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতবরপাড়ার এরসাদ সেকের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় তৈরি দুটি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ এবং ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ সময় ইসলাম সেক আকাশকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলাম সেক আকাশের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

























