ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

এস্পির গোলে রিয়াল মাদ্রিদের জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

অন্তিম মুহূর্তে কার্লোস এস্পির গোলে এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছে রিয়াল।

মঙ্গলবার রাতে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে রিয়াল। প্রথমার্ধে এলচের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর কিলিয়ান এমবাপের গোলে ব্যবধান ২-০ করে তারা।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এলচে। আবিয়েল ওসোরিওর হেডে ব্যবধান কমানোর পর ৮৩ মিনিটে নিনোর গোলে ২-২ সমতা ফেরে। ফলে ম্যাচের শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল।

আরও পড়ুন  সেভিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা রাফিনিয়ার হ্যাটট্রিকে

ম্যাচের অন্তিম মুহূর্তে বদলি হিসেবে নামা এস্পি দলের ত্রাতা হয়ে ওঠেন। বক্সের মধ্যে এমবাপের পাস পেয়ে ৯১ মিনিটে সহজ ফিনিশিংয়ে বল জালে পাঠান এই তরুণ স্ট্রাইকার। তাঁর গোলেই ৩-২ ব্যবধানে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে রিয়াল।

চলতি মৌসুমে এটি এস্পির দ্বিতীয় গুরুত্বপূর্ণ গোল। এর আগে এসপানিওলের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও শেষ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি।

ছয় ম্যাচে পাঁচ জয় ও ১৫ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে যৌথভাবে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রেসিং সান্তান্দারের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

দিনের অন্য ম্যাচে আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। আর এসপানিওলকে ২-১ গোলে পরাজিত করেছে রায়ো ভায়েকানো।

নিউজটি শেয়ার করুন

এস্পির গোলে রিয়াল মাদ্রিদের জয়

আপডেট সময় ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অন্তিম মুহূর্তে কার্লোস এস্পির গোলে এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছে রিয়াল।

মঙ্গলবার রাতে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে রিয়াল। প্রথমার্ধে এলচের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর কিলিয়ান এমবাপের গোলে ব্যবধান ২-০ করে তারা।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এলচে। আবিয়েল ওসোরিওর হেডে ব্যবধান কমানোর পর ৮৩ মিনিটে নিনোর গোলে ২-২ সমতা ফেরে। ফলে ম্যাচের শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল।

আরও পড়ুন  ফাইনাল ও এল ক্লাসিকোর জন্য বার্সেলোনায় শক্তিশালী প্রস্তুতি