ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সম্পত্তি রক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ ১৪৯ বছর পর টেস্টে নতুন ইতিহাস গড়লেন জো রুট শিশু ধর্ষণ মামলায় চট্টগ্রামে প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে মেধার অভাব নেই, প্রয়োজন গবেষণার সুযোগ: মাহদী আমিন গ্যাস সংকটের মূল কারণ অনুসন্ধান ও উত্তোলনে ঘাটতি: একান্ত সাক্ষাৎকারে ড. বদরুল ইমাম গালিগালাজ আর গঠনমূলক সমালোচনা এক বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু ধর্ষণ মামলায় চট্টগ্রামে প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহরে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় প্রতিবেশী এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মজিবুর রহমান মৃধা। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার এলাকার বাসিন্দা। রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন  চট্টগ্রামে আজ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ১৩ লাখ ৮৫ হাজার শিশু

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগ সাক্ষ্য-প্রমাণে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, শিশুটির মা অন্যের বাড়িতে কাজ করতেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি কাজে যাওয়ার সময় মেয়েকে এক প্রতিবেশীর বাসায় রেখে যান। এ সুযোগে মজিবুর শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন।

ঘটনার তিন দিন পর, ১০ ডিসেম্বর শিশুটির মা বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্ত করেন হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন।

তদন্ত শেষে ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার বিচারকাজে ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।

নিউজটি শেয়ার করুন

শিশু ধর্ষণ মামলায় চট্টগ্রামে প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড

আপডেট সময় ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম নগরের হালিশহরে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় প্রতিবেশী এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মজিবুর রহমান মৃধা। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার এলাকার বাসিন্দা। রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট