ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

‘বাঁধনের ওপর হামলা; ইতালি সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি সংগৃহীত

ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগের ঘটনায় দেশটির পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

তিনি জানান, এ ঘটনায় বাঁধনকে প্রয়োজনীয় সব ধরনের কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তার ওপর হামলার ঘটনাকে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  নাইজারে সহিংস হামলায় ১৩ সেনা নিহত, নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ থেকে বিতাড়িত সন্ত্রাসীদের দ্বারা আজমেরী হক বাঁধনের ওপর যে হামলার অভিযোগ উঠেছে, তা অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্বেগ জানানো হয়েছে।

তিনি বলেন, ইতালির পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি বাঁধনের জন্য সব ধরনের কনস্যুলার সহায়তা নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও তার সঙ্গে ফোনে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ন্যায়বিচারের নীতিতে বিশ্বাস করে। হামলার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে।

এ সময় বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদ লাভ করতে যাচ্ছে, যা দেশের জন্য একটি ঐতিহাসিক ও গর্বের বিষয়।

তিনি বলেন, বাংলাদেশ এখন আর কোনো দেশের গোলামি বা দাসত্ব করবে না। নিজস্ব স্বকীয়তা ও গতিপথ অনুসরণ করেই দেশ এগিয়ে যাবে। সংসদ ও জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী মধ্যম সারির প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ওঠে। রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে বাঁধন অভিযোগ করেন, সেখানে আওয়ামী লীগের সমর্থকরা তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় তাকে জোর করে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

‘বাঁধনের ওপর হামলা; ইতালি সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে’

আপডেট সময় ০৭:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগের ঘটনায় দেশটির পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

তিনি জানান, এ ঘটনায় বাঁধনকে প্রয়োজনীয় সব ধরনের কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তার ওপর হামলার ঘটনাকে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  হরমুজে সৌদি তেলবাহী জাহাজে হামলায় ২ জন নিহত