ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 5

ছবি: সংগৃহীত

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে জর্ডানের পর এবার সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) হামলা চালানোর দাবি করেছে ইরান।

সোমবার (৩১ আগস্ট) ভোরে ইউএইর আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

ইরানের দাবি, বিমানঘাঁটিতে থাকা মার্কিন সেনা ও হেলিকপ্টারগুলো ছিল হামলার লক্ষ্য। লারাক দ্বীপে মার্কিন হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ও কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন  নেতানিয়াহুর হুঁশিয়ারি: আলোচনা ব্যর্থ হলে আবার হামলা হবে

তবে ইরানের এই দাবি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আল মিনহাদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর ‘মিথ্যা’।

তবে আমিরাতের বিমানবাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমার কাছে ইরান থেকে আসা কয়েকটি ড্রোন শনাক্ত করা হয়েছে এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে কি না, তা বিস্তারিত জানানো হয়নি।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেকোনো ধরনের হামলা বা হুমকি মোকাবিলায় দেশটির সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে দেশটির আকাশসীমা পর্যবেক্ষণ করছে।

এর আগে রোববার (৩০ আগস্ট) ইরানের লারাক দ্বীপে দুটি ইরানি লঞ্চারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, ওই হামলায় আইআরজিসির সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হন।

এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে ইরান।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আপডেট সময় ০৩:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে জর্ডানের পর এবার সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) হামলা চালানোর দাবি করেছে ইরান।

সোমবার (৩১ আগস্ট) ভোরে ইউএইর আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

ইরানের দাবি, বিমানঘাঁটিতে থাকা মার্কিন সেনা ও হেলিকপ্টারগুলো ছিল হামলার লক্ষ্য। লারাক দ্বীপে মার্কিন হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ও কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন  লরাকে হামলার পর জর্ডানে ইরানের পাল্টা হামলা