ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

‘মেগা প্রজেক্টের নামে মুখোরোচক কথা শুনেছি’: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার আমলে মেগা প্রজেক্টের নামে নানা ‘মুখোরোচক’ কথা শুনেছেন তারা। তার দাবি, গত ১৭ বছর দেশে ‘লুটপাটের অর্থনীতি’ চলেছে এবং লুটপাট একটি সংস্কৃতিতে পরিণত হয়েছিল।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, গত ১৭ বছর ছিল লুটপাটের অর্থনীতি। লুটপাটের বাজেট হয়েছে এবং লুটপাট একটি সংস্কৃতিতে পরিণত হয়েছিল। শেখ হাসিনার আমলে মেগা প্রজেক্টের নামে নানা মুখোরোচক কথা শোনা গেছে।

আরও পড়ুন  বিএনপির সংবাদ সম্মেলন আজ

রিজভী বলেন, এম সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে কোনো ব্যাংক লুটপাট হয়নি। বাংলাদেশের অর্থনীতিতে প্রাণ সঞ্চার করেছিল ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। এটি সাইফুর রহমানের অন্যতম অবদান বলে উল্লেখ করেন তিনি।

তার পরবর্তী সময়ে দায়িত্ব পালন করা কোনো অর্থমন্ত্রীই এম সাইফুর রহমানকে ছাড়িয়ে যেতে পারেননি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

এ সময় এম সাইফুর রহমানের মৃত্যুর ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, তার মৃত্যু সত্যিই সড়ক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল—তা খুঁজে বের করতে হবে।

নিউজটি শেয়ার করুন

‘মেগা প্রজেক্টের নামে মুখোরোচক কথা শুনেছি’: রিজভী

আপডেট সময় ০২:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার আমলে মেগা প্রজেক্টের নামে নানা ‘মুখোরোচক’ কথা শুনেছেন তারা। তার দাবি, গত ১৭ বছর দেশে ‘লুটপাটের অর্থনীতি’ চলেছে এবং লুটপাট একটি সংস্কৃতিতে পরিণত হয়েছিল।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, গত ১৭ বছর ছিল লুটপাটের অর্থনীতি। লুটপাটের বাজেট হয়েছে এবং লুটপাট একটি সংস্কৃতিতে পরিণত হয়েছিল। শেখ হাসিনার আমলে মেগা প্রজেক্টের নামে নানা মুখোরোচক কথা শোনা গেছে।

আরও পড়ুন  শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ