ঢাকা ১২:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নেপালে নিহতদের স্মরণে পালিত হচ্ছে জাতীয় শোক যুদ্ধের খরচ মেটাতে পর্নোগ্রাফি বৈধ হচ্ছে ইউক্রেনে মারুফার ক্যারিয়ারসেরা বোলিংয়েও শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক, কাজ করতে ‘ভয় পান’ পাকিস্তানে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ থেকে ফেরত পাবেন আমানতের মূল টাকা দিল্লিতে জরাজীর্ণ ভবন সংস্কার করে চলছিল ছাত্রাবাস দক্ষিণ আফ্রিকা সফরে লাবুশেনে আস্থা রেখেই টেস্ট দল ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়ে হরমুজের বাইরেও নতুন সীমানা ঘোষণা করছে ইরান মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ এশিয়া কাপ, ফুটবল ও টেনিস, আজ টিভিতে যত খেলা

যুদ্ধের খরচ মেটাতে পর্নোগ্রাফি বৈধ হচ্ছে ইউক্রেনে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

ছবি: সংগৃহীত

যুদ্ধের ব্যয় মেটাতে প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পকে বৈধ অর্থনীতির আওতায় আনার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। দেশটির পার্লামেন্টে উত্থাপিত একটি বিলের মাধ্যমে পর্নোগ্রাফি-সংক্রান্ত কর্মকাণ্ড বৈধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বছরে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার কর রাজস্ব আদায়ের আশা করা হচ্ছে।

বিলটির অন্যতম উদ্যোক্তা এবং ইউক্রেনীয় পার্লামেন্টের অর্থ কমিটির চেয়ারম্যান ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াকের হিসাব অনুযায়ী, সম্ভাব্য এই কর রাজস্ব দিয়ে প্রায় ৩০ হাজার ড্রোন কেনার অর্থ সংগ্রহ করা সম্ভব হতে পারে।

বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ ও বিতরণ আইনত অপরাধ। এসব কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

আরও পড়ুন  নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি নয়: ইউক্রেন

তবে প্রতিবেদনে বলা হয়েছে, আইনি নিষেধাজ্ঞা থাকলেও ইউক্রেনে অনলাইন প্রাপ্তবয়স্ক কনটেন্টের বাজার দ্রুত সম্প্রসারিত হয়েছে।

যুদ্ধের সময় রাজস্ব বাড়ানোর লক্ষ্যে অনলাইন প্ল্যাটফর্মে প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নেয় সরকার। কিন্তু এ উদ্যোগের ফলে নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে।

কারণ সংশ্লিষ্ট ব্যক্তিরা আয় ঘোষণা করলে তাদের এমন কর্মকাণ্ডের তথ্য প্রকাশ হয়ে যাচ্ছে, যা দেশটির প্রচলিত আইনে এখনও অপরাধ হিসেবে বিবেচিত।

ঝেলেজনিয়াক এই পরিস্থিতিকে ‘দুঃখজনক ও হাস্যকর’ হিসেবে বর্ণনা করেছেন। তার বক্তব্য অনুযায়ী, আয় গোপন করলে কর না দেওয়ার অভিযোগে মামলা হতে পারে। আবার আয় ঘোষণা করলেও পর্নোগ্রাফি-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ইউক্রেনের প্রায় ৭ হাজার ৯০০ নাগরিক ওনলিফ্যানস থেকে মোট ১৩ কোটি ১০ লাখ ডলারের বেশি আয় করেন। প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান ফেনিক্স ইন্টারন্যাশনালের তথ্যের ভিত্তিতে এই হিসাব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধের খরচ মেটাতে পর্নোগ্রাফি বৈধ হচ্ছে ইউক্রেনে

আপডেট সময় ১১:৫৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধের ব্যয় মেটাতে প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পকে বৈধ অর্থনীতির আওতায় আনার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। দেশটির পার্লামেন্টে উত্থাপিত একটি বিলের মাধ্যমে পর্নোগ্রাফি-সংক্রান্ত কর্মকাণ্ড বৈধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বছরে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার কর রাজস্ব আদায়ের আশা করা হচ্ছে।

বিলটির অন্যতম উদ্যোক্তা এবং ইউক্রেনীয় পার্লামেন্টের অর্থ কমিটির চেয়ারম্যান ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াকের হিসাব অনুযায়ী, সম্ভাব্য এই কর রাজস্ব দিয়ে প্রায় ৩০ হাজার ড্রোন কেনার অর্থ সংগ্রহ করা সম্ভব হতে পারে।

বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ ও বিতরণ আইনত অপরাধ। এসব কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

আরও পড়ুন  ইউক্রেন সংকট নিরসনে ট্রাম্প-পুতিনের আলোচনার নতুন সম্ভাবনা, ভূমি ও বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা